ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

শেরপুর : ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে একতরফা ডিক্রি ও ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর, মঙ্গলবার সকালে বাগরাকসা মহল্লায় ভুক্তভোগী কয়েকটি পরিবার এ মানববন্ধনের আয়োজন করে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা এতে অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুস সালাম, শাহ আলম, হারুন মিয়া প্রমুখ।

ভুক্তভোগী আব্দুস সালাম বলেন, পারিবারিক ওয়ারিশ সূত্রে প্রায় চল্লিশ বছরের বেশি সময় ধরে ডিক্রি জারি থাকা ভূমিতে আমরা বসবাস করে আসছি। কিন্তু কোন ধরনের নোটিশ না দিয়েই গোপনে একতরফা ডিক্রি করিয়ে নিজ ভূমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র করা হয়েছে। আমরা আইনজীবীর মাধ্যমে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল করার প্রক্রিয়ায় রয়েছি। আমাদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করা হলে খোলা আকাশের নীচে ছাড়া দাঁড়াবার আর কোন ঠাঁই নাই।

উচ্ছেদ আদেশ পাওয়া ব্যক্তিরা সাংবাদিকদের কাছে তাদের পাঁচটি দাবি তুলে ধরে জানান, তাদেরকে উচ্চ আদালতে পূর্ণ শুনানির সুযোগ দিতে হবে। উচ্ছেদ কার্যক্রম অবিলম্বে স্থগিত করতে হবে। একতরফা ডিক্রি বাতিল করে পুনরায় বিচার  করতে হবে। বসতভিটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

শেরপুরে ঘর-বাড়ি উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় ১০:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫