ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর

মাদারগঞ্জ : উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস ও অন্যান্য নেতৃবৃন্দ টিন, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী বুঝিয়ে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের অসহায় বিধবা ইয়াসমিন। স্বামীর মৃত্যুর পর তিনি ১৩ ও ৭ বছরের দুই সন্তান নিয়ে একটি জরাজীর্ন ঘরে বসবাস করছেন। ঘরের টিনের চালে মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পানি পড়ে। আর্থিক সীমাবদ্ধতার কারণে ঘর মেরামত বা নতুন ঘর নির্মাণ করা সম্ভব হয়নি তার।

বিধবা ইয়াসমিনের এমন দুর্দশার খবর পেয়ে তার পাশে দাঁড়িয়েছে উপজেলা যুবদল। মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইয়াসমিনের জন্য নতুন ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছে সংগঠনটি।

৫ নভেম্বর, বুধবার সকালে উপজেলা যুবদলের নেতারা ইয়াসমিনের বাড়ি পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য টিন, সিমেন্ট ও অন্যান্য নির্মাণ সামগ্রী বুঝিয়ে দেন।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লাসহ স্থানীয় নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মানবিক এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে বিধবা ইয়াসমিন এ প্রতিবেদককে বলেন, সামান্য বৃষ্টি হলেই ঘরে পানি পড়ে। শীতের মৌসুমে টিনের চালা বেয়ে কুয়াশা পড়ে। বাতাস ঢুকে। স্বামী মারা যাওয়ার পর বাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। ভাবিনি কেউ আমার ঘরের ব্যবস্থা করবে। যুবদলের নেতারা আমার ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক মোখলেছুর রহমান মোখলেস এ প্রতিবেদককে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কয়েকদিনের মধ্যে ইয়াসমিনের ঘর নির্মাণ কাজ শুরু করা হবে। শুধু ইয়াসমিন নন। মাদারগঞ্জের বিভিন্ন স্থানে অসহায় পরিবারের পাশে দাঁড়াতে যুবদলের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

মাদারগঞ্জে বিধবা ইয়াসমিনের পাশে দাঁড়াল যুবদল, দিচ্ছে নতুন ঘর

আপডেট সময় ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫