ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত

সুদানে বন্যায় ৮৪ জনের প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ সুদানে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ৮৪ জন প্রাণ হারিয়েছেন এবং এতে হাজার হাজার ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ১৩ সেপ্টেম্বর এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।

সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরো ৬৭ জন আহত হয়েছে।’

তিনি আরো জানান, তারা পানিতে পড়ে, বিদ্যুতপৃষ্ট হয়ে এবং ঘর বাড়ি ধসে পড়ায় প্রাণ হারান। এ প্রাকৃতিক দুর্যোগে সুদান জুড়ে প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি একেবারে ধসে পড়েছে এবং ২৭ হাজার ২শ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সুদানে জুন ও অক্টোবরের মাঝামাঝি সময়ে সাধারনত: প্রবল বর্ষণ হয়ে থাকে এবং প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। এতে সেখানে অনেক সম্পদ, অবকাঠামো ও ফসল নষ্ট হয়।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত সপ্তাহে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, সুদানের দক্ষিণাঞ্চলে ব্যাপক বন্যায় প্রায় ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৬৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এদের মধ্যে দক্ষিণ সুদানের শরণার্থীরাও রয়েছে।

গত বছর প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যার কারণে সুদান বাধ্য হয়ে তিন মাসের জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ওই বন্যায় প্রায় সাড়ে ৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং ১ লাখ ১০ হাজারেরও বেশি ঘর বাড়ি ধসে পড়ে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয়

সুদানে বন্যায় ৮৪ জনের প্রাণহানি

আপডেট সময় ০৮:৫০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১