ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে। আজ ৫১ জনের মৃত্যু হয়েছে। গতকালের চেয়ে আজ ৩ জন বেশি মারা গেছেন। গতকাল মারা গিয়েছিল ৪৮ জন। আজ মৃতদের মধ্যে পুরুষ ২২ ও নারী ২৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে।

১২ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল শনাক্তের দৈনিক হার ছিল ৭ দশমিক ৩ শতাংশ। যা আজ বেড়ে হয়েছে ৭ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে দশমিক ৪৩ শতাংশ। আজ নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭১ জন। গতকাল ছিল ১ হাজার ৩২৭ জন। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৩০ হাজার ৪১৩।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৩ হাজার ৯২৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৯ জন। ঢাকায় শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ১২ জন। গতকাল ৯ জন মারা গিয়েছিল।

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৯ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ জন, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে, খুলনা বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ৬ জন করে রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ৬৩ শতাংশ।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যু ও শনাক্ত কিছুটা বেড়েছে

আপডেট সময় ১০:০২:২০ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১