ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু, দাদি আহত স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াতে ইসলামী নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে রাজিব বাসচাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, আহত ২০ শিশুবান্ধব সমাজ গঠনই হোক আমাদের অঙ্গীকার : সংসদ সদস্য মামুন মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড

জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনের প্রচার মিছিল অনুষ্ঠিত

জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনের প্রচার মিছিল বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

১১ সেপ্টেম্বর জামালপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে শহরে প্রচার মিছিল করেছে পৌর আওয়ামী লীগ। ৯ সেপ্টেম্বর বিকেলে শহরের প্রধান সড়কে এ প্রচার মিছিল বের হয়। প্রচার মিছিলটি বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়।

প্রচার মিছিলে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি আশরাফ হোসেন তরফদার, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রচার মিছিলে অংশ নেয়।

দলীয় সূত্রে জানা যায়, আগামী ১১ সেপ্টেম্বর শনিবার বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মাস্টার চত্বর (ফৌজদারি মোড়) সকাল ১১টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপিসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আপলোডকারীর তথ্য

যে স্মারকগ্রন্থে আবারও জীবন্ত তিনি

জামালপুরে পৌর আওয়ামী লীগের সম্মেলনের প্রচার মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১