ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শিশু ইব্রাহিমের মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২২ আগস্ট বিকেলের দিকে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নরে বাউসা গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ওই শিশুর নাম ইব্রাহিম। সে নালিতাবাড়ী উপজেলার তালতলা এলাকার এনার উদ্দিনের ছেলে।

শিশুটির মামা শিপন বলেন, ছোট বেলা থেকেই সে আমাদের (বাউসা এলাকায়) এখানে থাকে। আমরা তাকে স্থানীয় একটি স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি করে দেই। প্রতিদিনের মত ২২ আগস্ট সে সকালে স্কুল যায়। স্কুল থেকে এসে সকালের নাস্তা করে খেলাধুলা করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়ে। দুপুর গড়িয়ে পড়লেও ইব্রাহিম বাড়িতে আসে না। পরে আমরা এদিক সেদিক খোঁজাখুঁজি করা শুরু করি। প্রায়দিনই সে ভাড়া নেওয়া মামুনের পুকুরের পাশে খেলাধুলা করে। পুকুরে পড়তে পারে বলে আমাদের সন্দেহ হলে আমি পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করলে ডুবন্ত অবস্থায় ইব্রাহিমের লাশ পাই। লাশ উঠানোর সময় তার চোখে ও অন্ডকোষে আঘাতের চিহ্ন দেখতে পাই। সংবাদ পেয়ে পুলিশ আসে পরে রাত আনুমানিক ৮টার দিকে ইব্রাহিমের লাশ থানায় নিয়ে যায়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, ঘটনাটি শুনামাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠাই। নিহতের পরিবার বিনা ময়নাতদন্তের মাধ্যমে লাশ দাফনের জন্য স্থানীয়দের মাধ্যমে অনুরোধ করে। কিন্তু আইনগত জটিলতার কারণে আমরা নিহতের নানা মোফাজ্জলের বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে নকলা থানায় অপমৃত্যু মামলা নিয়ে লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১