ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল ইসলামপুরে জমির বিরোধে সংঘর্ষ : নিহত ১ বকশীগঞ্জে বাসচাপায় বউ-শাশুড়ি নিহত মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক : প্রধানমন্ত্রী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যােগে জামালপুরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত শেরপুরে আন্তর্জাতিক পোডিয়াট্রি দিবস পালিত প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার

তালেবানদের দখলের পরও টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ তালেবানরা আফগানিস্তানকে দখলে নিলেও আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। বিষয়টি নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার হিকমত হাসান।

তালেবানরা আফগানিস্তান দখল করায় আগামী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় তৈরি হয় আফগানদের। তবে সব শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন হিকমত।

চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া বিশ্বকাপে আফগানিস্তান খেলবে বলে জানান হিকমত। এমনকি, বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতিও শুরু হচ্ছে আফগানদের।

সংবাদ সংস্থা ‘এএনআই’কে হিকমত বলেন, ‘হ্যাঁ, আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবো। সেই প্রস্তুতিই চলছে। যেসব খেলোয়াড়দের পাওয়া যাবে, তাদের নিয়ে আগামী কয়েকদিনের মধ্যে কাবুলে অনুশীলন শুরু হবে।’

তিনি আরও জানান, বিশ্বকাপের প্রস্তুতির জন্য আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। যা টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজে দিবে।

হিমকত বলেন, ‘আমরা অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের ভেন্যু খুঁজছি। এটা হবে বিশ্বকাপের সেরা প্রস্তুতি। আমরা শ্রীলংকা, মালয়েশিয়ার মতো কয়েকটি দেশের সাথে কথা বলেছি। দেখা যাক, কোথায় আয়োজন করা যায়।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয়

তালেবানদের দখলের পরও টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে আফগানিস্তান

আপডেট সময় ০৭:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১