ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার আয়োজনে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বিকালে পৌরসভা চত্বরে মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগ জামালপুরের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ কবির উদ্দিন।

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের জন্য দোয়া করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পৌর মেয়র শাহনেওয়াজ শাহান শাহ্র সভাপতিত্বে ও কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, নির্বাহী হাকিম আরিফুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সচিব নুরুল ইসলাম মিন্টু, কাউন্সিলর মামুনুর রশিদ মামুন, শাহ মাসুদ প্রমুখ। এছাড়াও কাউন্সিলর আক্কাছ আলীসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবু সোয়াইব। পরে তবারক বিতরণ করা হয়। সকাল থেকেই পৌরসভার আয়োজনে তবারক বিতরণ অব্যাহত রাখে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেওয়ানগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:২৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১