ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

উপজেলা প্রশাসন পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় করোনাভাইরাসের প্রভাবের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থবিধি ও সামাজিক দূরুত্ব মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, শহীদের স্মরণে নীরবতা পালন, বিশেষ দোয়া, আলোচনা সভা ও ভার্চুয়ালে বঙ্গবন্ধুর জীবনের ওপর কুইজ প্রতিযোগিতাসহ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।

১৫ আগস্ট সকাল ৮টায় নকলা উত্তরবাজারস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন পূর্বক অর্ধনমিত রাখা ও সাড়ে ৮টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মহিলা ইউনিট জেলা শাখার সভাপতি সুলতানা হোসনে জাহান রত্না, পৌর আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মাহবুবুল আলম সোহাগ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের পুলিশ পরিদর্শক (টিআই) মো. আশরাফ আলী, যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম সোহেল এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সহযোগী অঙ্গ সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকেলে শহরের বিভিন্ন মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

নকলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন

আপডেট সময় ০৪:৫২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১