ঢাকা ০১:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড

জাপানে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ জাপানের উপকূলে স্থানীয় সময় ৪ আগস্ট সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ভূমিকম্পের সময় তীব্র কম্পনের কারণে টোকিও অলিম্পিকে অংশ নেয়া প্রতোযোগী, আয়োজক এবং অন্যান্য লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট’র।

জাপানের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ওই ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই। স্থানীয় সময় ৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভূমি থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দূরে জাপান উপকূলের গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, টোকিও থেকে ৭৫ মাইল পূর্বে হাসেকি শহরের কাছে ৬ মাইলের বেশি গভীরে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পটি ২০ সেকেন্ড থেকে ৩ মিনিটের মতো স্থায়ী ছিল। তবে এ থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে এবার টোকিওতে অলিম্পিকের মধ্যেই এমন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

জাপানে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ১০:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১