ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ঈদে অসহায়দের সহায়তা দিবে রহিমপুর ফ্রেন্ডস ক্লাব

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল আজহায় অসহায় ও দরিদ্র পরিবারদের ঈদ সামগ্রী সহায়তা দিবে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর ফ্রেন্ডস ক্লাব।

ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিটন খান জানান, ২০২১ সালে অসহায়, দরিদ্র পরিবার ও এতিমদের বিয়ে, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার লক্ষ্যে সংগঠনটির ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠনের পর থেকে রহিমপুর এলাকায় অসহায়, দরিদ্র পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছে। গত ঈদুল ফিতরে ওই এলাকার তিনশতাধিক অস্বচ্ছল পরিবারদের মাঝে সেমাই, চিনি, মুড়ি ও দুধ সহায়তা দেওয়া হয়েছিল। আসন্ন ঈদুল আজহাতেও পোলাওয়ের চাল, সেমাই, চিনি ও তেল সহায়তা দেওয়া হবে।

সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, রহিমপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্য শিক্ষার্থী ও কিছু ব্যবসায়ী আমরা অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের সহযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য সংগঠনটি করেছি।

সভাপতি রাশেদুল ইসলাম জানান, রহিমপুর ফ্রেন্ডস ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও উপদেষ্টা মন্ডলীদের দিক নির্দেশনায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।

সংগঠনটির জন্য সবার কাছে দোয়া কামনা করি, আমরা যেন অস্বচ্ছল, অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহযোগিতা করতে পারি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ঈদে অসহায়দের সহায়তা দিবে রহিমপুর ফ্রেন্ডস ক্লাব

আপডেট সময় ০৭:৫০:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১