ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযপানের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের কদমতলী বাজারে ১৭ জুলাই বিকালে অভিযান চালিয়ে চার বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. মামুন মিয়া (২১)। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সমুচ চুরা গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৭ জুলাই বিকাল পাঁচটার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া গ্রামের কদমতলী বাজারের পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তা থেকে মাদক ব্যবসায়ী মো. মামুন মিয়াকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে চার বোতল বিদেশী মদ ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। মদের আনুমানিক মূল্য ৪ চার হাজার টাকা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ

ঝিনাইগাতীতে বিদেশী মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ০৪:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১