ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আফগানিস্তানের বোর্ড থেকে অব্যাহতি নবীকে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আসন্ন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যপদ থেকে অব্যাহতি পেয়েছেন দেশটির জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ নবী। এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে এসিবি।

নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আফগানিস্তানের দিল্লির বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

বিবৃতিতে এসিবি জানায়, ‘আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে মোহাম্মদ নবীকে বোর্ডের সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।’

গত আগস্টে বোর্ডের সদস্য হিসেবে নবীকে নিয়োগ দিয়েছিলো এসিবি।

আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন নবী। টেস্টে ৩৩, ওয়ানডেতে ২৮১৭ ও টি-টুয়েন্টিতে ১৩৯৬ রান করেছেন ৩৬ বছর বয়সী নবী।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

আফগানিস্তানের বোর্ড থেকে অব্যাহতি নবীকে

আপডেট সময় ০৫:২৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১