ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিশেষ লকডাউন জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় সাত দিনের সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। ৩ মে রাত ১২টা ১ মিনিট থেকে পরবর্তী সাতদিন এই লকডাউন বলবৎ থাকবে। এ বিষয়ে ১৫টি বিধি-নিষেধ আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

২ মে দুপুর ২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান নওগাঁর জেলা প্রশাসক হারুন-অর রশিদ।

জেলা প্রশাসক জানান, সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর ও সদর উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এ সংক্রমণ রোধে স্বাস্থ্য অধিদপ্তরের করা সুপারিশের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে সদর উপজেলার পৌরসভা এলাকায় সাত দিনের সর্বাত্মক লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে নিয়ামতপুর উপজেলাকেও সর্বাত্মক লকডাউনের আওতায় আনার সিদ্ধান্ত নেয় কমিটি।

জেলা প্রশাসক আরও জানান, লকডাউন ঘোষিত এলাকায় সব ধরনের জরুরি পরিষেবা ও পণ্যবাহী পরিবহণ চালু থাকবে।

সংবাদ সম্মেলনে অংশ নেন জেলার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফসহ অন্যান্য কর্মকর্তা।সূত্র:এনটিভিবিডিডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুরে বিশেষ লকডাউন জারি

আপডেট সময় ০৬:৪৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১