
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর মুরাদবাদ ঘাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (৬০) নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২১ এপ্রিল দুপুরে উপজেলার পার্থর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম হীরক কুমার দাস।
তিনি জানান, মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল সাহেব আলী। খবর পেয়ে মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনকারী সাহেব আলীকে আটক করে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধংস করা হয়।
সহকারী কমিশনার হীরক কুমার দাস আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।
বাংলার চিঠি ডেস্ক : 



















