ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী নির্বাচনের এক সপ্তাহ আগে ট্রাম্পের সমর্থন পেয়ে উচ্ছ্বসিত নেতানিয়াহু সেলফি দেখে ক্যানসারে বেঁচে থাকার পূর্বাভাস দেবে এআই টুল ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি আছে: রুবিও মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানদের দুর্গে প্রচারে ট্রাম্প বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও একজন দক্ষ কর্মী রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখতে পারে : পুলিশ সুপার ফারাহানা

ইসলামপুরে যমুনায় বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

যমুনা নদী থেকে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদীর মুরাদবাদ ঘাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে সাহেব আলী (৬০) নামে একজনকে আটক করে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ এপ্রিল দুপুরে উপজেলার পার্থর্শী ইউনিয়নের মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম হীরক কুমার দাস।

তিনি জানান, মুরাদাবাদ ঘাটে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল সাহেব আলী। খবর পেয়ে মুরাদাবাদ ঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনকারী সাহেব আলীকে আটক করে তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (গ) ধারায় ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধংস করা হয়।

সহকারী কমিশনার হীরক কুমার দাস আরও বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান

ইসলামপুরে যমুনায় বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা

আপডেট সময় ১০:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১