ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা শুরু

উদ্বোধনী কাবাডি খেলায় মুখোমুখী হয় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার নারী দল। ছবি : বাংলারচিঠিডটকম

ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে শুরু হয়েছে দুদিনব্যাপী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডির (পুরুষ ও নারী) ব্রহ্মপুত্র জোনের প্রতিযোগিতা। ১৩ মার্চ সকালে জামালপুর জিলা স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ ও সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান ও ময়মনসিংহ জেলা পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক।

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্য রাখেন পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী দিনে পুরুষদের প্রতিযোগিতায় ৪১-১৫ পয়েন্টে মানিকগঞ্জ জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে টাঙ্গাইল জেলা দল। নারীদের খেলায় ৩১-১২ পয়েন্টে ময়মনসিংহ জেলা দলকে হারিয়ে বিজয়ী হয়েছে কিশোরগঞ্জ জেলা দল। এতে রেফারির দায়িত্ব পালন করেন এস এম মান্নান ও মাহবুব হোসাইন বিজন।

জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় জেলা পুলিশ আয়োজিত এ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে সাতটি জেলা দল ও নারী বিভাগে পাঁচটি জেলা দল অংশ নিয়েছে। পুরুষ দলে রয়েছে টাঙ্গাইল, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল। অপরদিকে নারী বিভাগে অংশ নিয়েছে টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও স্বাগতিক জামালপুর জেলা দল। ১৪ মার্চ এ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস কাবাডি প্রতিযোগিতা শুরু

আপডেট সময় ০৭:৫৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১