ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সীমানা দেওয়াল নির্মাণ কাজে বাধা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণ কাজে বাধা, বিদ্যালয়ের জমি দখলের অপচেষ্টাসহ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

২১ ফেব্রুয়ারি বিকালে বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান।

অভিযোগ দেওয়ার পর সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ায় চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, ১৯৬২ সালে ১.৭৪ একর জমির ওপর বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। পরে ১৯৮৭ সালের ১ জুলাই বিদ্যালয়টি জাতীয়করণ হয়। সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস ও বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগরের সহযোগিতায় ১.৭৪ একর জমি বুঝে নিয়ে বিদ্যালয়ের সীমানা দেওয়াল নির্মাণে চেষ্টাকালে স্কুলের পাশ্ববর্তী বাবু লাল সাহা, লাবু সাহা ও রতন সাহা গিয়ে নির্মাণ কাজে বাধা দেয় এবং প্রধান শিক্ষককে অকথ্য ভাষায় গালি গালাজ করে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলে ক্ষিপ্ত হয়ে ২১ ফেব্রুয়ারি দলবলসহ স্কুলে ঢুকে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষককে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ নিয়ে প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বকশীগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি

আপডেট সময় ১০:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১