ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

বিপুল ভোটে মেয়র হলেন সফিক জাহেদী রবিন

মেলান্দহ পৌরসভার নির্বাচিত মেয়র সফিক জাহেদী রবিন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন সফিক জাহেদী রবিন। তিনি পেয়েছেন ১৩ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মো. মনোয়ার হোসেন পেয়েছেন তিন হাজার ৩৩১ ভোট। গোপন ব্যালটে ১৪ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মেলান্দহ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ার মাহমুদ ১৪ ফেব্রুয়ারি রাত পৌনে ৯টায় এ পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন। মেয়র পদে তিনজন প্রার্থীর মধ্যে অপরজন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত মো. লিয়াকত আলী হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৭৯ ভোট।

তিনি আরও জানান, এ নির্বাচনে সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলরদের ভোট গণনার ফলাফল পাওয়ার পর মোট কত ভোট পড়েছে এবং ভোট কাস্টের হার কত তা জানা যাবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বিপুল ভোটে মেয়র হলেন সফিক জাহেদী রবিন

আপডেট সময় ১০:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১