ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

এবার পরিচ্ছন্ন হলো ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আখতারুজ্জামান মতি মিয়া সড়ক

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়া বিডি ক্লিন জামালপুর টিমের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বিডি ক্লিন জামালপুর টিমের সদস্যদের উদ্যোগে এবার ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আখতারুজ্জামান মতি মিয়া সড়কে জমানো ময়লাগুলো পরিষ্কার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বিকালে এ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

মানুষের অসচেতনতায় ফেলা আবর্জনায় দূষিত হওয়া পরিবেশ আজ পরিচ্ছন্ন হলো। ভাষার মাসে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের স্মরণে নির্মিত সড়কে আশপাশের মানুষদের পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে সংগঠনটি এ অভিযান চালায়।

সংগঠনটির জামালপুর টিমের সহ-সমন্বয়ক শান্তা খাতুন বলেন, ‘আমরা দেশকে ভালোবাসি। নিজের মায়ের শরীরে আমরা যেমন আবর্জনা ছুড়ে ফেলতে পারি না, ঠিক সেভাবেই আমরা দেশ মায়ের শরীরে নোংরা আবর্জনা ছুড়ে ফেলার অভ্যাস পরিবর্তন করি। আমরা সচেতন হলেই পরিচ্ছন্ন হবে বাংলাদেশ।’ তিনি জানান, বিডি ক্লিনে যে কোন বয়সের যেকোনো শ্রেণি ও পেশার মানুষ যুক্ত হয়ে পরিচ্ছন্ন দেশ গড়ার সংগ্রামে যুক্ত হতে পারে।

সংগঠনটির জামালপুর টিমের উপদেষ্টা ও ভাষাসৈনিক আখতারুজ্জামান মতি মিয়ার ছেলে এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন বিডি ক্লিনের উদ্যোগ ও কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশ স্বাধীনের পর দেশের প্রয়োজনে আবারও তরুণরা জেগেছে। তারা দেশকে পরিচ্ছন্ন করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। তাদের এই প্রয়াস, এই পরিশ্রম অবশ্যই সফল হবে বলে আমি বিশ্বাস করি।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে পরিচ্ছন্ন ঘোষণা করতেই বিডি ক্লিনের এমন উদ্যোগ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

এবার পরিচ্ছন্ন হলো ভাষা ও স্বাধীনতা সংগ্রামী আখতারুজ্জামান মতি মিয়া সড়ক

আপডেট সময় ০১:০৮:২৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১