ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

ছবিটি প্রতীকী

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়ায় কিশোরীদের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ঘাসিরপাড়া গ্রামের এক কৃষকের ১৪ বছরের কিশোরী মেয়েকে বাড়িতে একা পেয়ে ৪ ফেব্রুয়ারি বিকেলে প্রতিবেশী এক কিশোর তাকে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই কিশোরকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইনে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সম্রাট বাংলারচিঠিডটকমকে জানান, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে সকল আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

আপডেট সময় ০৮:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১