ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান। তিনি ১ ফেব্রুয়ারি তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। খবর পার্সটুডে’র।

খাতিবজাদে আরও জানান, আমেরিকা ইরানের উপর থেকে সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কী পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় রয়েছি আমরা। আমেরিকাকে তার আগের দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তারা এটা করলে পরমাণু সমঝোতার সঙ্গে সংশ্লিষ্ট যৌথ কমিশনের আওতায় আলোচনা হতে পারে।

খাতিবজাদে বলেন, প্রথমেই আমেরিকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কার্যকরি ও বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর ইশতেহার পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। পরমাণু সমঝোতায় ফিরে আসার একটি নির্দিষ্ট প্রক্রিয়াতো আছেই।

তালেবান গোষ্ঠীর প্রতিনিধি দলের তেহরান সফর প্রসঙ্গে এই মুখপাত্র আরও বলেন, তালেবান প্রতিনিধি দলের সফরের বিষয়টি আফগান সরকারকে অবহিত করা হয়েছে। ইরান আফগানিস্তানের সরকার ও সংগঠনগুলোর মধ্যে আলোচনাকে স্বাগত জানায়। তালেবানও আফগানিস্তানেরই অংশ।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দ্বিপক্ষীয় আলোচনায় বসবে না ইরান

আপডেট সময় ০৭:৩১:১৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১