ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত যমুনা নদীতে পিটিয়ে হত্যা আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি বেদখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

বকশীগঞ্জে এলজিইডির তত্ত্বাবধানে নিলক্ষিয়া-দুরমুট সড়ক সংস্কার!

এলজিইডির তত্ত্বাবধানে সংস্কার করা নিলক্ষিয়া-দুরমুট সড়ক। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে গ্রামীণ সড়ক ও মেরামত ও সংরক্ষণ প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলাধীন নিলক্ষিয়া জিসি থেকে দুরমুট জিসি সড়কের মেরামত ও সংস্কার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ফলে একদিকে যেমন গ্রামীণ সড়ক সংস্কার হয়েছে অন্যদিকে মানুষের চলাচলের সুবিধা বেড়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা এলজিইডির গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন থেকে ইসলামপুর উপজেলার দুরমুট সড়ক বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে বিনষ্ট হয়ে যায়। এতে করে এই রাস্তা দিয়ে মানুষের চলাচলে খুবই বিঘ্ন ঘটে। এমতাবস্থায় উপজেলা এলজিইডি রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

২০২০-২১ অর্থ বছরের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে গত ১৩ অক্টোবর রাস্তাটি সংস্কার কাজ শুরু করেন বকশীগঞ্জ উপজেলা এলজিইডি। ৭২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটির কাজ শেষ হয় গত ২৭ ডিসেম্বরে। উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ রাস্তাটির সংস্কার কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

বকশীগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম জানান, উপজেলা এলজিইডির সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার কাজ চলছে। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাগুলো সংস্কার করা হচ্ছে। কাজের মান যথাযথ রেখেই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে কাজ করে নেয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে এলজিইডির তত্ত্বাবধানে নিলক্ষিয়া-দুরমুট সড়ক সংস্কার!

আপডেট সময় ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১