ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত

স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

দুমড়ে-মুচরে যাওয়া সিএনজি অটোরিকশাটি। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা স্বামী-স্ত্রীসহ ৪ যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোতে থাকা আরও ৩ যাত্রী আহত হন। ৩১ জানুয়ারি সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুকসানা, সেলিম, ময়না ও জবেদ আলী। এর মধ্যে সেলিম ও ময়না সম্পর্কে স্বামী-স্ত্রী। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করেছে।

স্বজনদের আহাজারি। ছবি : বাংলারচিঠিডটকম

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা জেলার নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে আসছিল। পথিমধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচরে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিএনজির ৩ যাত্রী নিহত ও হাসপাতালে আনার পর আরও একজন মারা যায়। গুরুতর আহত ৩ জন বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

সদর হাসপাতালে কর্তব্যরত জরুরি চিকিৎসা কর্মকর্তা নুপুর ভৌমিক জানান, আহতদের অবস্থাও আশংকাজনক।

সদর থানার ওসি আব্দুল্লাহ-আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

শেরপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ ৪ জন নিহত

আপডেট সময় ০৬:৩২:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১