ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে মেক্সিকোর শুভ সূচনা সরকার জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়াকে গুরুত্ব দিচ্ছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী এই বাজেট গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা : মাহদী আমিন বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বাহাদুরাবাদে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ​ বকশীগঞ্জ সীমান্তের শূন্যরেখা থেকে আটক সেই ব্যক্তিকে পরিবারের কাছে হস্তান্তর সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

জামালপুর পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে লড়বেন ছানোয়ার হোসেন

মো. ছানোয়ার হোসেন ছানু

মো. ছানোয়ার হোসেন ছানু

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু। জামালপুর পৌরসভাসহ ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ পৌরসভায় মেয়র পদেও দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।

৩০ জানুয়ারি ঢাকায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে জামালপুরের এই চারটি পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীকের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

মির্জা গোলাম কিবরিয়া কবীর, আব্দুল কাদের সেখ ও ফারীন হোসেন

দলীয় সূত্র জানায়, মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীরা হলেন মাদারগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবীর, ইসলামপুর পৌরসভায় বর্তমান মেয়র আব্দুল কাদের সেখ ও দেওয়ানগঞ্জ পৌরসভায় ফারীন হোসেন। আগামী ২৮ ফেব্রুয়ারি একই দিনে এই চারটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু জামালপুর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পাওয়ায় ৩০ জানুয়ারি বিকেলে ও সন্ধ্যায় তাকে অভিনন্দন জানিয়ে জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগ ও অঙ্গদলের নেতা-কর্মী ও সমর্থকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৩ জুন শনিবার কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

জামালপুর পৌরসভায় মেয়র পদে নৌকা প্রতীকে লড়বেন ছানোয়ার হোসেন

আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১