ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার মাদারগঞ্জে চিরনিদ্রায় শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত লিমন আন্তঃনগর ট্রেনের সময়সূচির পরিবর্তন চায় সরিষাবাড়ীবাসী জলাবদ্ধতার যন্ত্রণা থেকে মুক্তি চায় জামালপুর পৌরবাসী সুপেয় পানি প্রকল্পের মেয়াদ শেষ হলেও অনিশ্চিত সেবা, ভোগান্তিতে পৌরবাসী স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য অংশীদারদের নিয়ে পরামর্শক কমিটি গঠন করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

জামালপুর হাসপাতালের আবর্জনার স্তূপ অপসারণে বিডি ক্লিনের অভিযান

জেনারেল হাসপাতালের সুদীর্ঘ দিনের জমাকৃত বর্জ্য অপসারণে পরিচ্ছন্নতা অভিযান । ছবি : বাংলারচিঠিডটকম

পরিচ্ছন্নতা কাজ শুরু করার পূর্বে শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের সুদীর্ঘ দিনের জমাকৃত বর্জ্য অপসারণে অভিযান শুরু করেছে বিডি ক্লিন জামালপুর জেলা কমিটি।

২৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে অভিযান শুরু হয়। জামালপুর পৌরসভা ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় দিনব্যাপী অভিযানে অংশ নেন বিডি ক্লিনের উপদেষ্টা, সদস্যগণ ও পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক মো. মাহফুজুর রহমান, বিডি ক্লিন জামালপুর টিমের উপদেষ্টা মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সচেতন নাগরিক কমিটি (সনাক) জামালপুরের সভাপতি অজয় কুমার পাল, বিডি ক্লিন জামালপুরের জেলা সমন্বয়ক সুলতানুল আরেফীন ইয়ালিদ, সহ-সমন্বয়ক শান্তা খাতুন, আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক কামারুজ্জামান কাকনসহ বিডি ক্লিনের সদস্যবৃন্দ।

পরিচ্ছন্নতা কাজ শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শপথ বাক্য পাঠ করান বিডি ক্লিনের উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম।

বাংলাদেশকে একটি পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডি ক্লিন। এরই ধারাবাহিকতায় জামালপুরে মানুষকে সচেতন করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতি সপ্তাহের যে কোন একটি দিনে পরিচ্ছন্নতা কার্যক্রম করে বিডি ক্লিন জামালপুর টিমের সদস্যরা। গতকাল শুক্রবার পরিচ্ছন্ন হল ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের কয়েক বছরের জমানো ময়লার ভাগাড়। এদিন অধিকাংশ বর্জ্য পরিষ্কার করা হয়।

হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক মাহফুজুর রহমান বিডি ক্লিনের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং পরবর্তীতে এই বিষয়টি যথোপযুক্ত মনিটরিং এর আশ্বাস দেন।

উল্লেখ্য, বিডি ক্লিন জামালপুর টিম প্রতি শুক্রবারেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

জামালপুর হাসপাতালের আবর্জনার স্তূপ অপসারণে বিডি ক্লিনের অভিযান

আপডেট সময় ০৯:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১