ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সাজ্জাতুল বরখাস্ত সারাদেশে গত ২৪ ঘন্টায় হামের নতুন রোগী ৯৫, মৃত্যু ৫ খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত ১২ বছরের উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণটি গত ১২ বছরের ঈর্ষণীয় উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল।

তিনি বলেন, এই ভাষণে জণগণের প্রাত্যহিক জীবন থেকে উঠে আসা বাস্তব চিত্রের প্রতিফলন ঘটেছে। এতে উন্নয়নের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের রূপরেখাও প্রস্ফুটিত হয়েছে।

জাতির উদ্দেশ্যে ৭ জানুয়ারি দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের বিষয়ে বিএনপি নেতাদের অসত্য বক্তব্যের জবাবে ৮ জানুয়ারি তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর ভাষণ সময়োপযোগী ও দিক-নির্দেশনামূলক বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগে আর্থ-সামাজিকসহ অন্যান্য খাতে দেশের অভাবনীয় উন্নয়ন, অগ্রগতি ও মানুষের জীবনমানের ক্ষেত্রে যে দৃশ্যমান অগ্রগতি সাধিত হয়েছে তার সংক্ষিপ্ত চিত্র এই ভাষণে ফুটে উঠেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০০৮ সালে মাথাপিছু আয় ছিলো মাত্র ৬২৫ ডলার, আর এখন মাথাপিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ মার্কিন ডলার। দারিদ্র্যের হার এখন ৪১.৫ থেকে ২০ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার ২২ শতাংশ থেকে ১১ শতাংশে হ্রাস পেয়েছে।

বিএনপি আমলে বিদ্যুতের উৎপাদন ছিলে মাত্র ৩ হাজার ৩ শত মেগাওয়াট জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর ২০০৯ থেকে ২০২০ পর্যন্ত প্রায় ১৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হয়েছে। বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪২১ মেগাওয়াট।

তিনি বলেন, জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে সরকারের উন্নয়নের সুফল থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বিএনপি-জামাতের দুঃশাসনে সরকারের সকল খাত আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত ছিলো জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা টানা ৫ বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কালিমা লেপে দেয়েছিলো দেশের ললাটে। দেশের মানুষ আর বিএনপির অপশাসনের মৃত্যু উপত্যকায় ফিরে যেতে চায় না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি করোনা ভ্যাকসিন নিয়েও মিথ্যাচার করছে, তারা এর আগেও অপপ্রচার করছে। করোনা নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তাই সত্য, আমরা সেটা বাস্তবে প্রমাণ করে দেখাবো।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ গত ১২ বছরের উন্নয়ন ও অর্জনের বস্তুনিষ্ঠ দলিল : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:০৪:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১