ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলে বড়দিনের সকালে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত ও কয়েক ডজন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে বিশ্বাস করেন কর্মকর্তারা।

২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বড়দিনের সকালের বিস্ফোরণের ঘটনায় কেঁপে উঠেছিল ন্যাশভিল। এ ঘটনায় কমপক্ষে তিনজন আহত হয়েছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক ডজন ভবন।

২৫ ডিসেম্বর সকালে এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশের মুখপাত্র ডন অ্যারন জানান, বড় ধরনের ওই বিস্ফোরণের সঙ্গে একটি সন্দেহভাজন গাড়ির সংশ্লিষ্টতা রয়েছে।

স্থানীয় দমকল বিভাগের মুখপাত্র জোসেফ প্লেজান্ট জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর সেখান থেকে আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে বিস্ফোরণ

আপডেট সময় ১২:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০