ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সহিংসতা রোধে ইসলামপুরে কমিউনিটি সচেতনতামূলক সভা

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ কল্পে জামালপুরের ইসলামপুর উপজেলায় কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর বিকালে ইসলামপুর থানার আয়োজনে থানা মাঠে ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার সীমা রানী সরকার।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ জামান আবু নাছের চৌধুরী চার্লেস ও ইউএনএফপিএ বাংলাদেশের জেলা সমন্বয়কারী আব্দুল আসাদ খান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমার চৌধুরী শাহিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা পারভীন পূঁথি, মাইনুল ইসলাম ফুলু প্রমুখ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারীদের সর্বোচ্চ সম্মান দিয়েছেন। শেখ হাসিনা সরকারের আমলে লিঙ্গ ভিত্তিক যে সহিংসতা তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে৷ আমাদের এই লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূর করে নারী ও শিশুদের জন্য নিরাপদ সামাজিক পরিবেশের দায়িত্ব নিতে হবে৷ এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতে নারী ও শিশুর প্রতি বৈষম্য ও সহিংসতা রোধে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বিভিন্ন শ্রেণি ও পেশার নারী ও পুরুষরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সহিংসতা রোধে ইসলামপুরে কমিউনিটি সচেতনতামূলক সভা

আপডেট সময় ০৭:৩১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০