ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার

পাকিস্তানি মানবাধিকারকর্মীর মৃতদেহ উদ্ধার কানাডায়

কারিমা বেলুচ

কারিমা বেলুচ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ কানাডার টরেন্টোতে ছয় বছর ধরে নির্বাসিত এক পাকিস্তানি মানবাধিকারকর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম কারিমা বেলুচ (৩৭)। তিনি পাকিস্তান সেনাবাহিনীর কঠোর সমালোচক ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে টরেন্টোতে নিখোঁজ হন কারিমা বেলুচ। তারপর ২০ ডিসেম্বর পুলিশ একটি সাধারণ ডায়েরি করে। পরে তাঁর মৃতদেহ পাওয়ার কথা জানায় পুলিশ। এ ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

২০১৬ সালে বিবিসির বার্ষিক প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পান কারিমা বেলুচ। ২০১৫ সালে তিনি পাকিস্তান ছেড়ে কানাডায় আশ্রয় নেন।

কারিমার বন্ধু ও সহকর্মী লতিফ জোহর বেলুচ জানান, নির্বাসনে থেকেও কারিমা বেলুচিস্তানের মানুষের জন্য কাজ করে গেছেন। লতিফ বিবিসিকে বলেন, সম্প্রতি কারিমা বেলুচ বেনামে একটি হুমকি পেয়েছিলেন।

এদিকে কারিমার বোন বিবিসি উর্দুকে ২২ ডিসেম্বর জানান, তাঁর বোনের মৃত্যু শুধু পরিবারের জন্যই নয়, বরং পুরো বেলুচ ন্যাশনাল মুভমেন্টের জন্য একটি শোকাবহ ব্যাপার।

আপলোডকারীর তথ্য

জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী

পাকিস্তানি মানবাধিকারকর্মীর মৃতদেহ উদ্ধার কানাডায়

আপডেট সময় ১১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০