ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

রাজধানীর চকবাজারে আগুনে পুড়লো প্লাস্টিক কারখানাসহ বেশকিছু টিনসেড ঘর

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আগুন লেগে রাজধানীর চকবাজার এলাকার উর্দু রোডে নোয়াখালী ভবনের প্লাস্টিক কারখানাসহ বেশকিছু টিনসেড ঘর পুড়ে গেছে। রাত পৌনে চারটার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় ১১ ডিসেম্বর ভোর সোয়া ৬ টার দিকে নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কারখানায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ পরিচালক দেবাশীষ বর্ধন বলেন, রাজধানীর উর্দুরোড চকবাজারের নোয়াখালী ভবনে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরো ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত পৌণে ৪ টায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ শুনে ঘুম ভাঙ্গে রাজধানীর উর্দু রোডের বাসিন্দাদের। তারা দেখতে পান উর্দু রোডের ট্রান্সমিটার এবং নোয়াখালী ভবনটিতে আগুন জ্বলছে। পরে আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, নোয়াখালী ভবনসহ আশপাশে প্রায় ৪০ টিরও বেশি প্লাস্টিক কারখানা রয়েছে।

প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার কারণে আগুনের কুন্ডলী এবং কালো ধোঁয়া বের হতে দেখা যায়।

এর আগেও একাধিকবার আগুন লাগার কারণে নোয়াখালী ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস। নোয়াখালী ভবনসহ টিনশেড গুলোর বেশির ভাগই অবৈধ কারখানা বলে অভিযোগ স্থানীয়দের।

প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চার তলা ভবনের প্রায় পুরোটাতেই আগুন দেখা যায়। নিরাপত্তার জন্য ভবনটির পাশের বাসাগুলো থেকে লোকজনকে সরিয়ে নেয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট কাজ করে। পানির স্বল্পতা ও সরু রাস্তার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে তাদের। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় ফায়ার সার্ভিস।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।সূত্র:ইন্ডিপেন্ডেন্ট২৪ডটকম।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

রাজধানীর চকবাজারে আগুনে পুড়লো প্লাস্টিক কারখানাসহ বেশকিছু টিনসেড ঘর

আপডেট সময় ১২:২৮:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০