ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জামালপুর জেলা শাখা। ১০ ডিসেম্বর দুপুরে শহরের বকুলতলা মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রায় দুই ঘন্টা স্থায়ী এই মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু ও উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান মুক্তা ও সাধারণ সম্পাদক আল আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের এবং ভাস্কর্যবিরোধী ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেওয়ায় মামুনুল হকসহ স্বাধীনতার চেতনায় আঘাত হানা সকল মৌলবাদীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখা ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার আওতাধীন জেলার সাত উপজেলার মুক্তিযোদ্ধা সন্তানসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন শ্রেণি ও পেশার বিপুল সংখ্যক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে জামালপুরে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধন

আপডেট সময় ০৫:২৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০