ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

রোকেয়া দিবসে সরিষাবাড়ীতে ৫ জয়িতা পেলেন বিশেষ সম্মাননা

জয়িতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির সুবিধাভোগী মহিলা ও শিশুদের স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সমাজ সেবা কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী মরিয়ম খাতুন, সফল জননী হিসেবে মায়ারাণী শীল, সমাজ উন্নয়নে অসমান্য অবদানে জোসনা বেগম, নির্যাতনের বিভীশিখা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ায় রেখা খাতুন মুক্তা ও শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে বিনিময় ভৌমিককে সম্মাননা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

রোকেয়া দিবসে সরিষাবাড়ীতে ৫ জয়িতা পেলেন বিশেষ সম্মাননা

আপডেট সময় ০৮:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০