ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা বিতরণ

ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের টাকা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে বিকাশের মাধ্যমে টাকা বিতরণ করা হয়েছে। উন্নয়ন সংঘ এবং ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে ২৯ নভেম্বর জামালপুরের ইসলামপুর উপজেলার গংগাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক আলোচনা সভা শেষে টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের।

উন্নয়ন সংঘের নিউট্রিশন সেনসেটিভ ভেল্যু চেইন ফর স্মল হোল্ডার ফার্মারস (এনএসভিসি) প্রকল্পের আওতায় প্রতি পরিবারকে ৩ হাজার টাকা করে উপজেলার ১ হাজার ৭৫০ জন ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক পরিবারের মাঝে ৫টি করে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করা হয়।

বিতরণকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, ওয়ার্ল্ড ভিশনের কৃষি বিশেষজ্ঞ সুনীল কুমার মৃধা, ভেল্যু চেইন বিশেষজ্ঞ খন্দকার রুহুল আমীন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর শাহিন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসলামপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা বিতরণ

আপডেট সময় ০৮:১৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০