ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিন মানববন্ধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিনে জামালপুরে সরকারি, বেসরকারি যৌথ উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেন্ডার ফোকাল মিনারা পারভীন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান রাশিদা ফারুকী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধন শেষে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী জামালপুরে বিভিন্ন সংগঠন নানামুখী কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে রয়েছে মানববন্ধন, আলোচনা সভা, সাইকেল র‌্যালি, পথনাটক, বাউল সঙ্গীতের আসর প্রভৃতি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০