ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিন মানববন্ধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘কমলা রঙের বিশ্বে নারী, বাধার পথ দিবেই পাড়ি’ এই প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের প্রথম দিনে জামালপুরে সরকারি, বেসরকারি যৌথ উদ্যোগে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক কামরুন্নাহার। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, জেন্ডার ফোকাল মিনারা পারভীন, জাতীয় মহিলা সংস্থা জামালপুর জেলা শাখার চেয়ারম্যান রাশিদা ফারুকী, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, গণচেতনার সমন্বয়কারী ফাতেমা নার্গিস, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদান করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধন শেষে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।

২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনব্যাপী জামালপুরে বিভিন্ন সংগঠন নানামুখী কার্যক্রম পরিচালনা করবে। এরমধ্যে রয়েছে মানববন্ধন, আলোচনা সভা, সাইকেল র‌্যালি, পথনাটক, বাউল সঙ্গীতের আসর প্রভৃতি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

জামালপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মানববন্ধন

আপডেট সময় ০৪:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০