ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে : সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে। তাই তারা দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন দেখতে পায় না।

১ নভেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ’র সাথেসেবার মান বৃদ্ধি বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

আলোচনা সভায় বিআরটিএ সদর দপ্তর, ঢাকা মহানগরী, পার্শ্ববর্তী জেলাসমূহ, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট জেলার কর্মকর্তারা সংযুক্ত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, নতুন গতি এসেছে প্রবাসী আয়ে- আর এসব ইতিবাচক দিক বিএনপি দেখতে পায় না। রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা সবকিছুকে গ্রাস করেছে বিএনপি, তাই দেশ ও সরকারের অর্থনৈতিক কোন ইতিবাচক অর্জন তারাদেখতে পায় না।’

তিনি বলেন, দেশে এখন পর্যন্ত ১৮ টি ফ্লাইওভার, ৪১৩ কিলোমিটার চারলেনের মহাসড়ক নির্মাণ হয়েছে, তাও বিশ্বাস না হলে বিএনপি নেতাদের বলবো আপনারা সরেজমিনে গিয়ে দেখে আসুন।

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে সরকার নাকি মিথ্যাচার করছে – বিএনপিনেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশের কোন সুখবর, উন্নয়ন ও সমৃদ্ধি তাদের গায়ে জ্বালা ধরায়, এজন্যই সবকিছু নিয়ে অবিশ্বাস আর মিথ্যাচার বিএনপির মজ্জাগত।

বিএনপি’র গণঅভ্যুত্থান করার ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যাদের রাজপথে একটি বড় মিছিলের সক্ষমতানেই,তারা অভ্যুত্থানের দিবাস্বপ্নদেখছে।

গত অর্থবছরের শেষ দিকে করোনার নেতিবাচক প্রভাব বিশ্ব অর্থনীতি থমকে গিয়েছিলো তা সত্ত্বেও গত এক দশক ধরে দেশে জিডিপি’র উচ্চ প্রবৃদ্ধি হয়েছে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব সত্ত্বেও প্রবৃদ্ধি ৫ শতাংশের উপরে অর্জিত হয়েছে।

এডিবি ২০২০-২১ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধি অর্জনের দিক দিয়ে এশিয়ার ৪র্থ শীর্ষদেশ হবে বাংলাদেশ।

ওবায়দুল কাদের বলেন, আত্মীয় ও দলীয় পরিচয় দিয়ে বিআরটিএতে যারা প্রভাব খাটাতে চায় তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। বিআরটিএতে নিয়ম কানুন অনুযায়ী সবাইকে চলতে হবে, এর ব্যত্যয় ঘটলেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।

দালালের দৌরাত্ম থেকে সবাইকে সাবধানে থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গ্রাহকসেবার নামে যাতে কেউ হয়রানির স্বীকার না হয় সেদিকেও নজর দিতে হবে। যেসকল ব্যক্তি ঘুষ দিয়ে বদলি ও প্রমোশন করাতে চান সে সকল ব্যক্তিদের দিয়ে বিআরটিএতেকোন লাভ হবে না। এই সকল মতলব বাজদের থেকে সাবধান থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

রাজনৈতিক ব্যর্থতাজনিত হতাশা বিএনপিকে গ্রাস করেছে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৯:৩০:১৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০