ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীর প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী মাসুদ ঢাকা থেকে গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার মাসুদ রানা। ছবি: বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চরবালিয়া গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী শিশু (১৩) ধর্ষণ মামলার আসামি মাসুদ রানাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার তুরাগ থানার চেয়ারম্যান বাড়ি এলাকার স্থানীয় বাজার থেকে সরিষাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের হতদরিদ্র করাতকল শ্রমিকের একমাত্র মেয়েটি জন্ম থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী। ওই শ্রমিক নিজেও দৃষ্টি প্রতিবন্ধী (এক চোখ অন্ধ)। গত ৩০ আগস্ট রাত ১০টার দিকে মেয়েটির বাবা কাজ শেষে বাড়ি ফেরার সময় রাত হয়ে যায়। এসময় তার মা ও ছোট ভাই বাবাকে রাস্তায় এগিয়ে আনতে গেলে বাড়ি ফাঁকা পেয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে মাসুদ রানা ওই শ্রমিকের ঘরে ঢুকে তার প্রতিবন্ধী মেয়েকে তুলে নিয়ে যায়। তারপর মাসুদ রানা তার ঘরে নিয়ে ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে।

এরপর ঘটনাটি গোপন রাখতে ধর্ষকের পরিবার তাকে চাপপ্রয়োগ করতে থাকে। একপর্যায়ে এলাকায় বিচার না পেয়ে ৯ সেপ্টেম্বর ধর্ষিতার বাবা বাদী হয়ে একই গ্রামের সোহরাব হোসেনের বখাটে ছেলে ধর্ষক মাসুদ রানার (২০) বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তার এড়াতে গাঁ ঢাকা দেয় ধর্ষক মাসুদ রানা। পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে পুলিশের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ঢাকার তুরাগ থানার চেয়ারম্যান বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জামালপুর মুখ্য হাকিমের আদালতে হাজির করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীর প্রতিবন্ধী শিশু ধর্ষণকারী মাসুদ ঢাকা থেকে গ্রেপ্তার

আপডেট সময় ০২:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০