ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচির আওতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
বিদ্যালয়ে শিশু উপস্থিতির হার বৃদ্ধি এবং ঝরে পড়ারোধে সরকার দারিদ্রপীড়িত বেশ কিছু উপজেলায় ২০১৬ সাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি হাতে নিয়েছে। সরকারের প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির কারিগরী সহায়তায় ইসলামপুর উপজেলায় উন্নয়ন সংঘ এই কর্মসূচিটি চলতি বছরের জুলাই মাস থেকে বাস্তবায়ন করে আসছে। এই কর্মসূচির আওতায় ১৮ সেপ্টেম্বর ইসলামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয় ত্রৈমাসিক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন উন্নয়ন সংঘের মানব সম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান আরজু, আব্দুল গফুর খান, খোরশেদ আলম, সোহেল মাহমুদ, উন্নয়ন সংঘের এমআরও তাহেরুল ইসলাম প্রমুখ। এসময় সংস্থার সকল বিদ্যালয় মনিটরগণ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিতির হার বৃদ্ধি, প্রথম ঘন্টায় বিস্কুট বিতরণ, বিশুদ্ধ খাবার পনির ব্যবস্থা করা, টিফিন বাক্সে রেখে বিস্কুট খাওয়া, খাবার আগে নিয়ম মাফিক সাবান দিয়ে হাত ধুয়া, ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবজি বাগান করা, ছয় মাস পর পর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো, বাল্য বিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়। সভা সূত্র জানায় এই কার্যক্রম শুরু হওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার আশাব্যঞ্জকহারে বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ, ইসলামপুর উপজেলায় ১৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৮টি সরকার অনুমোদিত মাদ্রাসায় প্রতিদিন বিস্কিুট বিতরণ করা হয়ে থাকে। মোট ছাত্র-ছাত্রির সংখ্যা ৩৭ হাজার ৪৬৭ জন। এই কর্মসূচি সফল বাস্তবায়নে উন্নয়ন সংঘের কর্মীরা নিয়মিত মাঠ পরিদর্শন ও পরিবীক্ষণ করে থাকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচির আওতায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮