ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলেই পড়ে যাবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের শক্তির উৎস বন্দুকের নল নয়, ক্ষমতার উৎস দেশের জনগণ। তাই আওয়ামী লীগ তাসের ঘর নয় যে, টোকা লাগলে পড়ে যাবে। আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে।

ওবায়দুল কাদের ১২ সেপ্টেম্বর রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন তিনি।

‘ক্ষমতা নাকি তাসের ঘরের মত ভেঙ্গে যাবে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের দলের শেখর বাংলাদেশের মাটির অনেক গভীরে। মাটি ও মানুষের দল হিসেবে জনমানুষের বুকের গভীরে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ঠাঁই করে নিয়েছে। দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে, অর্জনে সমৃদ্ধিতে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বে দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিটি দুর্যোগে সংকটে গত ৭০ বছর ধরে জনগনের পাশে থেকেছে। এদেশের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। তাই যারা মনে করেন আওয়ামী লীগের অবস্থান তাসের ঘরের মতো তারা বোকার স্বর্গে বাস করছেন।’

প্রকৌশলীদের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশের লক্ষমাত্রা অর্জনের ক্ষেত্রে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকৌশলীদের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। আশা করবো আপনাদের নিজস্ব মেধা ও শ্রম দিয়ে সরকারের উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেয়ার পাশাপাশি যে কোনো অনিয়ম দুর্নীতি ও অপচয়ের বিরুদ্ধে সচেষ্ট থাকতে হবে।

কাদের বলেন, বিশেষজ্ঞদের মতে করোনা আসন্ন শীতে বাংলাদেশে দ্বিতীয় তরঙ্গ দেখা দিতে পারে। তাই এখন থেকেই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। মাস্ক বাধ্যতামূলক পরিধান করতে হবে।

আইডিইবি’র সভাপতি একেএম হামিদের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ তাসের ঘর নয় যে টোকা লাগলেই পড়ে যাবে : সেতুমন্ত্রী

আপডেট সময় ০৭:৩৮:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০