ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ইউএনও’র হস্তক্ষেপে ঘুষের টাকা উগড়ে দিলেন ইউপি সদস্য

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ভ্রাম্যমাণ আদালতের জেরার মুখে ঘুষের ৪০ হাজার টাকা উগড়ে দিলেন এক ইউপি সদস্য। তার নাম আব্দুল মান্নান দুলাল ওরফে দুলাল মেম্বার। ওই ইউপি সদস্যের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরামারা গ্রামে। তিনি উপজেলার ১০ নম্বর যোগানিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুর্যোগ সহনীয় বাড়ি দেওয়ার কথা বলে ঘুষ বাবদ দুই দিনমজুরের কাছ থেকে গ্রহণ করেছিলেন ৪০ হাজার টাকা। ১৭ আগস্ট বিকালে ওই টাকা ফেরত দেন তিনি।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় বছর খানেক আগে গেরামারা গ্রামের কয়েকজন হতদরিদ্রকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার দুর্যোগ সহনীয় বাড়ি বরাদ্দ দেওয়ার কথা বলে ৮০ থেকে সর্বনিম্ন ২০ হাজার টাকা ঘুষ নেন ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও বাড়ি বরাদ্দের তালিকায় নাম উঠেনি অনেকের। অতি সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে বেরিয়ে আসলে আব্দুল হাকিম ও দোলা মিয়া নামে দুই দিনমজুর ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দেন।

পরে অভিযোগের প্রেক্ষিতে সাক্ষ্য গ্রহণ শেষে ১৭ আগস্ট বিকালে ইউএনও গেরামারা গ্রামে যান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। একপর্যায়ে অভিযুক্ত ইউপি সদস্য আব্দুল মান্নান দুলাল ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করেন। এবং অভিযোগকারী দুই দিনমজুরের কাছ থেকে ২০ হাজার টাকা করে নেয়া ৪০ হাজার টাকা ফেরত দেন।

ভুক্তভোগীরা জানান, ওই ইউপি সদস্যের চাহিদার ঘুষের টাকা যোগার করতে অনেককে বিভিন্ন জনের কাছ থেকে ধার দেনা করতে হয়েছে। কেউ কেউ স্থানীয় ক্ষুদ্র ঋণ দান সংস্থার কাছ থেকেও সুদে টাকা নিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। ইউএনও’র হস্তক্ষেপে ঘুষের টাকা হজম করতে না পেরে উগড়ে দিলেন আব্দুল মান্নান দুলাল।

ইউএনও আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ইউএনও’র হস্তক্ষেপে ঘুষের টাকা উগড়ে দিলেন ইউপি সদস্য

আপডেট সময় ০৫:১৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০