ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

শহীদ মিনারের ভিত্তিপ্রস্তরের নামফলক উন্মোচন শেষে মোনাজাতে অংশ নেন অতিথিবৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি॥
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় কলেজটির উদ্যোগে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান।

বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল কাজী অনিরুদ্ধ ও জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীর।

কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ড. গাজী মো. সাইফুজ্জামান, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক কমান্ডার গাজী মো. আহসানুুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গাজী মো. আলতাফুজ্জামান, কলেজের প্রতিষ্ঠাতা গাজী মো. আমানুজ্জামান, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু ও একাদশ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ মমিনুন্নেছা মহিলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জাহানারা জামান।

নবীন বরণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তা, জেলা প্রশাসনের বিভিন্ন এ ছাড়াও শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, জামালপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, বকশীগঞ্জ থানার ওসি মো. আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলীসহ দপ্তরের কর্মকর্তা, প্রধান অতিথি ও বিশেষ অতিথির সহধর্মিনী, সুধীজন, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নবীন বরণ শেষে কলেজ মাঠে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসুচির উদ্বোধন করেন জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান ।

বিকেলে সিংগি ডোবা বিলে ঐহিত্যবাহী নৌকা বাইচ খেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন জ্যেষ্ঠ সচিব ড. জাফর আহমেদ খান ও অন্যান্য কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

বকশীগঞ্জে গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে শহীদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় ০৬:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮