ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে এক জামাতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোবারক হোসেন (২৮)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন। ৩ আগস্ট দুপুরে উপজেলার নিচপাড়া গ্রাম থেকে ওই জামাতার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আন্ধারিয়াগোপ গ্রামের মোবারক একই উপজেলার রূপনারায়নকুড়া ইউনিয়নের নিচপাড়া গ্রামের আবু হানিফের মেয়ে সুরাইয়াকে সাত বছর আগে বিয়ে করে। মোবারক এক সময় ঢাকায় কাঠমিস্ত্রী এবং তার স্ত্রী সুরাইয়া পোশাক শ্রমিকের কাজ করত। কিছুদিন আগে এ দম্পতি নিজ বাড়িতে ফিরে আসে। ২ আগস্ট রাতে মোবারক তার বাড়ি আন্ধারিয়াগোপ থেকে শ্বশুড়ালয়ে যায়। মোবারক নিজেই মিস্ত্রি হওয়ায় শ্বশুরের নতুন ঘর নির্মাণের কাজ করছিল। ৩ আগস্ট সকালে নির্মাণাধীন ওই ঘর থেকে রশিতে ঝুলন্ত তার লাশ দেখতে পান শ্বশুরবাড়ির লোকজন। পরে খবর পেয়ে দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে। এরপর সন্ধ্যায় লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ময়নাতদন্তের পর মোবারকের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি বছির আহমেদ বাদল। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে বলে তিনি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

নালিতাবাড়ীতে শ্বশুরবাড়ি থেকে জামাতার লাশ উদ্ধার

আপডেট সময় ১১:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০