ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

সাইফ শুভ’র নতুন গান ‘নষ্ট মানুষ’

বিনোদন প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সময়ের প্রতিভাবান কন্ঠশিল্পী সাইফ শুভ নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘নষ্ট মানুষ’, গানটি লিখেছেন হেলাল খান। সুর এবং সংগীত করেছেন রাজন সাহা।

নতুন গান প্রসঙ্গে শুভ বলেন, ‘একটি ভালো সৃষ্টি একজন শিল্পীকে অমরত্ব দেয়’ কথা সুর আর সংগীতের প্রতি গুরুত্ব দিয়েই নিয়মিত গান করি। স্যাড রোমান্টিক ধাচের এই গানটির কথা গুলো বেশ চমৎকার। সুর এবং সঙ্গীতও দারুণ হয়েছে। আসলে ভালো কিছু সৃষ্টির জন্য সময় এবং শ্রমের ব্যবহার অপরিহার্য। সময় এবং শ্রম দিয়ে কাজ করলে ভালো কিছু সৃষ্টি হবেই বলে আমার বিশ্বাস। তাই কিছুটা সময় নিয়ে আমার প্রিয় শ্রোতাদের নতুন গান উপহার দিচ্ছি। আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, বাকিটা শ্রোতারা বিবেচনা করবেন। গানটি সকলের ভালো লাগবে এবং শ্রোতা প্রিয়তা লাভ করবে বলে আমি বিশ্বাস করি, বাংলা গানের জয় হোক।

অডিওর পাশাপাশি গানটির মিউজিক ভিডিওর কাজ ইতিমধ্যেই সম্পন্ন করা হয়ছে বলে জানিয়েছেন এ শিল্পী। গানটির মিউজিক ভিডিও নির্মাণে কাজ করেছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৌরদীপ্ত চৌধুরী। শুভ বলেন, বাংলাদেশ এবং কোলকাতার বিভিন্ন স্থানে গানটির মিউজিক ভিডিওর সুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। ‘নষ্ট মানুষ’ শিরোনামের গানটি আসছে ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান স্টুডিও জয়া’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০১৩ ‘স্বপ্ন কথা’, ২০১৫ ‘ভালোবাসার দিন’ শিরোনামে দুটি একক ট্র্যাক, ২০১৭ সালে শুভর কণ্ঠে ‘হৃদয়ের ভাষা’ শিরোনামের সাতটি গান সম্বলিত একক এলবাম প্রকাশ পায় লেজার ভিশনের ব্যানার থেকে। এবং সর্বশেষ শেষ ২০২০ ভালোবাসা দিবসে স্টুডিও জয়া’র ব্যানার থেকে ‘আমি ভালো নেই’ শিরোনামের গানটি ব্যাপক শ্রোতা প্রিয়তা পায়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সাইফ শুভ’র নতুন গান ‘নষ্ট মানুষ’

আপডেট সময় ১০:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০