ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রবীণ সাংবাদিক মোশারফ হুসেন আর নেই

এ কে এম মোশারফ হুসেন

এ কে এম মোশারফ হুসেন

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের সাবেক জেলা সংবাদদাতা এ কে এম মোশারফ হুসেন আর নেই। তিনি ১৬ জুলাই সন্ধ্যায় জামালপুর সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর।

১৬ জুলাই রাত সাড়ে ১০টায় জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে জানাজা নামাজ শেষে জামালপুর পৌরকবরস্থানে তাকে সমাহিত করা হয়। তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমসহ সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন জানাজায় অংশ নেন।

সাংবাদিক মোশারফ হুসেন ১৯৮৩ সালে দৈনিক ইত্তেফাকে জেলা সংবাদাতা হিসাবে যোগদান করেন এবং ২০০৭ সাল পর্যন্ত একটানা কাজ করেন। তিনি এ সময় আবহন নামের একটি পত্রিকাও প্রকাশ করেন। সাংবাদিক মোশারফ হুসেন অবসর নেওয়ার পর তাঁর স্ত্রীর মৃত্যু হয়। এরপর তিনি অসুস্থ হয়ে শয্যাসায়ী ছিলেন। রোগ শোক অভাব অনটনে তিনি মৃত্যুবরণ করলেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে শোক নেমে আসে। জামালপুর প্রেসক্লাব ও জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর বাসায় ছুটে যান। সাংবাদিক মোশারফ হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শোক প্রকাশ করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রবীণ সাংবাদিক মোশারফ হুসেন আর নেই

আপডেট সময় ১১:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০