ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

সরিষাবাড়ীতে হাঁসের খামার ভাংচুর, লুটপাট

ছাইতানী বিলের খামারে বসে চিন্তায় শফিকুল ইসলাম লিটু বাগা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক সেবনে বাধা দেওয়ায় নিরাপত্তা প্রহরীকে বেঁধে রেখে হাঁসের খামারে হামলা ভাংচুর লুটপাট করেছে মাদকাসক্ত নূরনবী ও তার বাহিনী। উপজেলার মহাদান ইউনিয়নের করবাড়ী গ্রামের ছাইতানী বিলে এ ঘটনা ঘটে। ১০ জুলাই রাতে খামারী মালিক শফিকুল ইসলাম বাদী হয়ে নূরনবীসহ সাতজন ও অজ্ঞাত আরও ৫/৬ জনের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মহাদান ইউনিয়নের মৃত সাবেদ আলী মন্ডলের ছেলে শফিকুল ইসলাম লিটু বাগা (৫০)। তিনি তিন বছর ধরে নিজ গ্রামের ছাইতানী বিলে হাঁস ও মৎস্য খামার দিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। বিলের ভিতর হাঁস রক্ষণাবেক্ষণের জন্য তিন স্তরে (৩ তলা) টিনসেড ঘর নির্মাণ করেছেন। বিলের মাঝে খামারে জোর পূর্বক নূরনবীসহ তার দলবল মাদক সেবন করে প্রতিনিয়ত। এতে খামার পাহারাদার আব্দুল আজিজ বাধা দিলে তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। ৯ জুলাই রাতে ফের মাদক সেবন করতে গেলে বাধা দিলে ফিরে আসে মাদক সেবনকারীরা।

পরে ১০ জুলাই ভোর রাতে নূরনবীরসহ ১২-১৩ জনের একটি দল ওই খামারে হামলা চালায়। হামলা চালিয়ে পাহারাদারকে বেঁধে রেখে ব্যাপক মারধর করে ভাংচুর চালায় এবং খামার থেকে সাড়ে ৪ শতাধিক হাঁস নিয়ে চলে যায় তারা। পরে পাহারাদার পালিয়ে এসে খামার মালিক শফিকুল ইসলামকে জানায়। এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে খামারীর সহযোগী সজীব নামে একজনকে রাস্তায় একা পেয়ে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে মাদক সেবনকারীরা। আহতদের সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম এ প্রতিবেদককে জানান, হাঁসের খামারে হামলা ভাংচুর লুটপাটের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে হাঁসের খামার ভাংচুর, লুটপাট

আপডেট সময় ০৯:২৬:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০