ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার চেষ্টায় পুলিশ কনস্টেবল আটক

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্ত্রীকে পেট্রল দিয়ে হত্যার চেষ্টা অভিযোগে পুলিশ কনস্টেবল শোভন আহমেদকে (৩৬) আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ৩০ জুন মধ্য রাতে পৌর শহরের বাজারীপাড়া আবুল কালাম আজাদের বাড়িতে।

পুলিশ সূত্রে জানা গেছে, শোভন আহমেদ ৫ বছর আগে নেত্রকোণা উপজেলার নবাব আলীর মেয়ে ইয়াছমিন আক্তারকে বিয়ে করেন। তিনি পুলিশ কনস্টেবল শেরপুর জেলার শ্রীবরদী থানায় কর্মরত। তার স্ত্রী ইয়াছমিন আক্তার দেওয়ানগঞ্জ ব্র্যাকে চাকরি করেন। তারা দেওয়ানগঞ্জ আবুল কালাম আজাদের বাড়িতে ভাড়া থাকেন। পারিবারিক কলহকে কেন্দ্র করে ৩০ জুন মধ্যরাতে স্ত্রী ইয়াছমিন আক্তারকে হত্যার চেষ্টায় গায়ে পেট্রল ঢেলে দেন শোভন। ইয়াছমিনের ডাক চিৎকারে আশপাশের লোকজনরা গিয়ে তাকে উদ্ধার করে। পরে দেওয়ানগঞ্জ থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে শোভন আহমেদকে আটক করে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আহত ইয়াছমিন আক্তারকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, শোভন আহমেদ শ্রীবরদী থানায় ৪ মাস ধরে কর্মরত। ৩০ জুন থেকে থানায় অনুপস্থিত রয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, এ ঘটনায় আটক শোভন আহমেদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ইয়াছমিন আক্তারের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা

দেওয়ানগঞ্জে স্ত্রীকে হত্যার চেষ্টায় পুলিশ কনস্টেবল আটক

আপডেট সময় ০৬:৩৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২০