ঢাকা ০১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

বাদশা আলী

বাদশা আলী

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতি মারা গেছেন। তার নাম বাদশা আলী (৫০)। ওই হাজতি একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে হাজতবাস করছিলেন। ১৬ জুন সকালে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাদশা ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে।

জেলা কারাগার ও ঝিনাইগাতী থানা সূত্রে জানা যায়, ২২ এপ্রিল উপজেলার দক্ষিণ দাড়িয়ারপাড় এলাকায় রাতে নিজ ঘরে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন বাদশা আলী। পরদিন ২৩ এপ্রিল থেকে স্ত্রী হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি। ১৫ জুন রাতে হঠাৎ তার শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুন সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে ১৬ জুন সকাল সাড়ে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতে বাদশা আলীর জামিনের বিষয়ে ভার্চুয়াল শুনানীর কথা ছিলো বলে জানিয়েছেন তার (বাদশা) আইনজীবী রওশন কবীর আলমগীর।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোবারক হোসেন জানান, ওই হাজতির শ্বাসকষ্ট থাকায় তার করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং হাজতির ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

কারাগারের জেলার তরিকুল ইসলাম বলেন, বাদশা আলীর গলায় একটি টিউমার ছিল। এবং ওই স্থানে ক্যান্সারের জীবাণু ছিল। যে কারণে একাধিকবার তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল বলে জানান তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

শেরপুরে শ্বাসকষ্ট নিয়ে এক হাজতির মৃত্যু

আপডেট সময় ১২:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০