ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

২০০ কর্মহীন পরিবার পেল ৯৯ ব্যাচের ছাত্রদের খাদ্য সামগ্রী

সরিষাবাড়ীতে অসহায়দের ঈদ সামগ্রী সহায়তা দিলেন ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্নআয়ের ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ সনের প্রাক্তন শিক্ষার্থীরা। ২২ মে দুপুরে উপজেলার আরামনগর বাজার পপি আইসক্রিম কারখানার মাঠে ২০০ জন অসহায় ও নিম্নআয়ের পরিবারের হাতে ঈদের খাদ্যসামগ্রী তুলে দেন।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, আধাকেজি ডাল, আধাকেজি চিনি, আধাকেজি সয়াবিন তেল ও আধাকেজি সেমাই।

এসময় উপস্থিত ছিলেন ৯৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আরিফুল হক, জাহিদুল কবীর, মবিল উদ্দিন, হান্নানুজ্জামান কনক, শফিকুল ইসলাম, আবু মাসুম, মাসুম মিয়া, সোহাগ মিয়া, তপন সাহা, হৃদয় হাসান, নাদের পারভেজ, হিমেল, শফিক মিয়া প্রমুখ।

৯৯ ব্যাচের প্রাক্তন ছাত্র আরিফুল হক বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ৯৯ ব্যাচের সকল বন্ধুদের সহায়তায় সমাজের অসহায় নিম্নআয়ের মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণ করা হলো। সামনের দিনগুলোতে যেন আরও বেশি অসহায় মানুষদের সহায়তা করতে পারি সেই দোয়া চাই সবার কাছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

২০০ কর্মহীন পরিবার পেল ৯৯ ব্যাচের ছাত্রদের খাদ্য সামগ্রী

আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০