ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০০০ পরিবারে ঈদ উপহার দিলেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম

জামালপুরে কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : আলী আকবর

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া দরিদ্র পরিবারের মাঝে জামালপুর জেলা আওয়ামী লীগের খাদ্য সহায়তা অব্যাহত রয়েছে। ১৮ মে দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক হাজার দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন।

দলীয় সূত্র জানায়, জামালপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানুর অর্থায়নে এই ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে তিন কেজি করে সিদ্ধ চাল, দুই কেজি আতপ চাল, আধা কেজি মসুর ডাল, আধা লিটার তেল, আধা কেজি চিনি, এক প্যাকেট স্যামাই ও এক প্যাকেট করে দুধ দেওয়া হয়। এসব ঈদ উপহার জামালপুর জেলার সংবাদপত্র হকার, মোটরসাইকেল মেকানিক শ্রমিকদের মাঝে এবং পৌরসভার নাওভাঙ্গা চর, চালাপাড়া, জঙ্গলপাড়া বোর্ডঘর, মুসলিমাবাদ ও মৃধাপাড়া এলাকার এক হাজার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু ও দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, শহর আওয়ামী লীগের সদস্য কাজী টিপু সুলতান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাদল মিয়া রাজন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমীন প্রমুখ ত্রাণ বিতরণে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১০০০ পরিবারে ঈদ উপহার দিলেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম

আপডেট সময় ০৮:৫৭:২১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০